ডেস্ক নিউজ:খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সামি উদ্দিন (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে পানছড়ির চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামি উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং বাজার এলাকার মো. আবুল হোসেনের ছেলে এবং পানছড়ি বাজার জামে মসজিদের মোয়াজ্জিন বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন।
জানা যায়, খাগড়াছড়ি থেকে পানছড়ি ফেরার পথে চৌধুরীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের খেঁজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পান সামি উদ্দিন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (১ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, ঘটনাটি রাতেই জেনেছি। এটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি