ডেস্ক নিউজ:মানিকছড়ির সুবিধাবঞ্চিত জনগোষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শাহানশাহ্ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী( কঃ) ট্রাস্টের যাকাত তহবিলের অর্থায়ণে প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করা হয়েছে।
৭ জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরস্থ মাস্টারপাড়ায় উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্টির স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করতে শাহানশাহ্ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী(কঃ) ট্রাস্ট দাতব্য চিকিৎসালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন, জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি মোঃ মাঈন উদ্দীন।
১ নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মানিকছড়ি শাখার প্রধান উপদেস্টা মোঃ শফিকুর রহমান ফারুক এর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক, তিনটহরী উচ্চ বিদ্যালয় মোঃ আতিউল ইসলাম, ডাক্তার লিজা চক্রবর্তী, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( কঃ) ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদ এর সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ- সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কেন্দ্রীয় কমিটির পরিচালনা পর্ষদ এর সদস্য মোঃ লোকমান হোসেন( ফকির)সহ উপজেলা মাইজভান্ডারী হক কমিটির নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন,আয়োজক নেতৃবৃন্দ। পরে ফিতা কেটে দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী সভায় শুভেচ্ছা বক্তব্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাসের দেশব্যাপি মানবকল্যাণে দারিদ্র্য বিমোচন প্রকল্পে যাকাত তহবিলের অর্থায়নে স্বাস্থ্যসেবাসহ সুবিধাবঞ্চিত জনগোষ্টির উন্নয়নে মাইজভান্ডার হক কমিটির কার্যক্রম সম্পর্কে সভায় অবহিত করেন দারিদ্র্য বিমোচন প্রকল্পের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ। তিনি আরো জানান, এখানে প্রতি শুক্রবারে ২০ জন দরিদ্র রোগী বিনামূল্যে ঔষধসহ সকল সুবিধা পাবে। একজন চিকিৎসক, একজন সহযোগী নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনা করবে।
পরে প্রধান আলোচক ও প্রধান অতিথি বলেন, মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে দেশের তৃণমূলে অনগ্রসর জনপদে শিক্ষা,স্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে নানাবিধ কার্যক্রম পরিচালনায় মানুষজন উপকৃত হচ্ছে। এধারা অব্যাহত রাখলে মানবসেবার কল্যাণ নিশ্চিত হবে। এ কার্যক্রমে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরাও সম্পৃক্ত হবে।
পরে অন্যান্য অতিথি ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি