Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে আলীকদমে ৮শত পিচ ইয়াবাসহ বাজার কমিটির সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের আলীকদমে উপজেলা শ্রমিক লীগের নেতা আইন বিষয়ক সম্পাদক ৮০০ পিস ইয়াবাসহ ছৈয়দ হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃত ছৈয়দ হোসেন (৬০) পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা মৃত হাজী আব্দুল গণির ছেলে ও উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক।

আজ মঙ্গলবার (০৮ জুন২১ইং) বিকাল ৪.১০ ঘটিকায় চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথায় নিজ দোকানে অভিযান চালিয়ে শ্রমিকলীগ নেতা ছৈয়দ হোসেনকে ইয়াবাসহ আটক করে আলীকদম পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চৈক্ষ্যং আবাসিক রাস্তার মাথা এক দোকানদার পাচারের উদ্দেশ্য দোকানে ইয়াবা মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মো.বাবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। দোকনের ভিতর থেকে ৮০০ পিস ইয়াবাসহ ছৈয়দ হোসেনকে আটক করে। পরে আটককৃতকে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা এর বেশী। রাজনৈতিক নেতার আড়ালে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে তা বিক্রি করতেন পুলিশের এমন ধারণা।

আলীকদম থানার ওসি তদন্ত মোঃ শফিকুর রহমান বলেন,ইয়াবাসহ আটককৃত ছৈয়দ হোসেন ব্যক্তির, বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!