আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনসার্জ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জে সার্বিক তত্বাবধায়নে- ৯ ই জুলাই বুধবার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপি এর ০৫নং ওয়ার্ড সংলগ্ন বেতবুনিয়া বাজার হইতে নোয়াপাড়া গামী ইট বিছানো পাকা রাস্তার উপর বাবুর পান দোকানের সামনে পুলিশ চেকপোষ্ট ডিউটিকালে রাত ০০.২৫ ঘটিকার সময় আসামী শফিক আলম, (টমটম চালক) (২১), পিতা- রাজ্জাক আলী, মাতা- রশিদা বেগম, গ্রাম- গয়ালমারা,পালংখালী, ০৭নং ওয়ার্ড, পালাংখালী ইউপি, থানা- উঁখিয়া, জেলা-কক্সবাজার এর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৮০০গ্রাম গাঁজা, মূল্য ৯০০০/-(নয় হাজার) টাকা ও নাম্বার বিহীন ব্যাটারী চালিত ০১টি পুরাতন লাল রংয়ের মিনি টমটম(ইজি বাইক), মূল্য অনুমান-৫০০০০/- টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় ০১টি মাদক মামলা রুজু করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আলমগীর হোসন বলেন অবৈধ মদক বিরোধী অভিজান অভ্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি