Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বরকলে মৎস্যজীবি পরিবার ও হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

॥রাঙামাটি প্রতিনিধি॥ রাঙামাটি বরকলে আইমাছড়া ইউনিয়ন ও বরকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন মৎস্যজীবি পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচি/২০২১ আওতায় মৎস্যজীবির বিশেষ ভিজিএফ চাউল ও করোনা প্রতিরোধে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে বরকল বাজারে ২নং বরকল ইউনিয়ন ও ৩ নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের মৎস্যজীবি ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।বরকল ইউনিয়নের মধ্যে ৪শ ৩৫ মৎস্যজীবি পরিবারকে ৪০ কেজি করে ১৭ হাজার ৪শ কেজি চাল ও ২শ হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে ২শ কেজি চাল এবং আইমাছড়া ইউনিয়নে ১শ ৮০ মৎস্যজীবি পরিবারকে ৭ হাজার ২ শ কেজি চাল ও ২শ হতদরিদ্র পরিবারকে ২শ কেজি চাল ত্রাণ সহায়তা দেয়া হয়।

আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,বিশেষ অতিথি ও পরিদর্শক ছিলেন বরকল মডেল বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

এসময় বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আবু বক্কর,আইমাছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজান,বরকল ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাসা মারমা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা প্রতিনিধি ফজলুল করিম,আইমাছড়া ইউপি সচিব সোনা রঞ্জন চাকমা, বরকল ইউপি সচিব জীবন চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!