Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

রাঙ্গামাটিতে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সড়ক দূর্ঘটনায় ওপ্রুইচিং মারমা (১৮) নামে এক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চন্দ্রঘোনা- রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আরো দুইজন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রাজস্থলী উপজেলা থেকে শিক্ষার্থী ওপ্রুইচিং মারমা সহ তিন জন মোটর সাইকেল করে আসছিল। মোটর সাইকেলটি চন্দ্রঘোনা- রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় পৌছলে আকস্মিকভাবে একটি চাঁদের গাড়ি মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা দেয়। এসময় তারা সাইকেল থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওপ্রুইচিং মারমাকে মৃত ঘোষণা করেন এবং আহত মওইচিংথুই মারমা ও চালক কাঞ্চন তঞ্চঙ্গ্যা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। নিহত শিক্ষার্থী বিলাইছড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে এবং চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!