Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

পার্বত্য বান্দরবানকে সম্প্রীতির মডেল জেলা হিসেবে রূপান্তরিত করতে হবে: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবান সদর উপজেলার রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন ও রোয়াংছড়ি বাস টার্মিনাল পাড়ায় ফুট ‌ব্রীজ এর ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে ।

আজ ২১ জুন সোমবার সকালে বান্দরবান সদর রোয়াংছড়ি বাস টার্মিনাল প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অথায়নে ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিট অফিসের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা সরোয়ার , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত সহ আরো অনেক ।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনপদ সব দিক থেকেই পরিপূর্ণ হচ্ছে এবং ভবিষ্যতেও এই বান্দরবান পর্যটন নগরী হিসেবে এক মডেল জেলা হিসাবে আরো ব্যাপক প্রসার লাভ করবে এটাই সকলের প্রত্যাশা ।

এ সময় পার্বত্য মন্ত্রী আরো বলেন পার্বত্য বান্দরবানকে সম্প্রীতির মডেল জেলা হিসেবে রূপান্তরিত করতে হবে। বিশেষ করে এই বাস টার্মিনালগুলো সম্পন্ন হলে বান্দরবানে যোগাযোগ ব্যবস্থা আরো অনেক বেশি উন্নত হবে ।

এজন্য পর্যটন নগরী বান্দরবানকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকল বান্দরবানবাসী তথা এলাকার জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!