Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নানা আযোজনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনানা আযোজনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

কেক কাটা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও ত্রান বিতরণ জাতির পিতার প্রতিকৃতি তে পুস্প মাল্য অর্পনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালিত হয়।

বুধবার( ২৩ জুন) সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা অাওয়ামী লীগের নিজেস্ব নতুন অাফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান এর পরিচালনায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মংলা ওয়ে মার্মা ডা: সিরাজ হক, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, যুবলীগের সহসভাপতি মো: হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন,কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ বলেন, অআওয়ামী লীগের নীতি ও আদর্শকে ধারন করে দলকে আরও এগিয়ে নিতে হবে, এই দলের অর্জন অনেক বেশী। এই দলের কান্ডারী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের পথ অনুসরন করে যেতে হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়।আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে দোয়া পরিচালনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!