নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ির পার্শবর্তী রামু উপজেলার গর্জনিযায় হতে অবৈধ অস্ত্র, কার্তুজ এবং বিষ্ফোরক উদ্ধার করাহয়।
১১বিজিবি সূত্রে,জানাজায়।সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিতকতায় অদ্য ০৬ জুলাই ২০২১ তারিখে আনুমানিক ০২০০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল নামক স্থানে ২নং গর্জনীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড জাকির হোসেন এর বাড়ীর পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল বর্ণিত স্থানে গমন করলে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে বর্ণিত স্থানে আকাশমনি গাছের বাগান তল্লাশী করে দেশীয় তৈরি এলজি বন্দুক ০১টি, পিস্তল ০১টি (এলজি), বন্দুকের কার্তুজ ০৩ রাউন্ড এবং বিষ্ফোরক (দেশীয়)৩ কেজি ২০০ গ্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক রামু থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি