Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নাইক্ষ্যংছড়িতে- ১১বিজিবির অভিযানে ইযাবা সহ আটক- ০৩

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)

প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিতকতায় গত ০৯ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ২০ ৩৫ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ অপারেশন উত্তরণের আওতায় সংযুক্ত অফিসার ক্যাপ্টেন ওমর মোহম্মদ খালেদীন হৃদয় এর নেতৃত্বে একটি আভিযানিক টহল দল ফুলতলী বিওপি হতে আনুমানিক ০৬ কিঃমিঃ দক্ষিণ পশ্চিম দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বনিয়া এলাকার আমির হোসেন এর বাড়ী হতে ধৃত ০৩ জন আসামী যথাক্রমে ১। মোঃ ইউনুস(২৬), পিতা-মোঃ আমির হোসেন, সাং-জারুলিয়াছড়ি, পোষ্ট ও থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান, ২। মোহাম্মদ ইয়াসিন(৩৩), পিতা-ছরওয়ার কামাল, সাং-ভালুখিয়া পালং জাফর পল্লান পাড়া, পোষ্ট-রত্মা পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। মোঃ আব্দুর রহমান(২৩), পিতা-আছমত আলী, সাং-কম্বনিয়া, পোষ্ট ও থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান সহ ৪৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, উক্ত অভিযান পরিচালনার সময় পলাতক আসামী মোঃ নুর নবী, পিতা-ছৈয়দ কাশেম, সাং-চেরারমাঠ, পোষ্ট-চাকঢালা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান কৌশলে পালিয় যায়।

সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!