Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে ফুটবল খেলার সময় বজ্রপাতে আহত ৬

ডেস্ক নিউজ:বান্দরবানে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৬ জন আহত হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকালে পৌর এলাকার দক্ষিণ হাফেজঘোনা রায়মোহন পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলো, হাফেজঘোনা এলাকার বাসিন্দা মো. শামীম আহমেদ (২৪), আজগর আলী (২৪), মো. ওসমান গণি (২৮), হাসান উদ্দিন (২১), মো. বেলাল হোসেন(২৫) ও শাকিল ইসলাম (১৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বান্দরবান দক্ষিণ হাফেজঘোনা এলাকায় খোলা মাঠে ফুটবল খেলার সময় অঝোরে বৃষ্টি শুরু হয়। এসময় আকষ্মিক বজ্রপাত হলে খেলার মাঠেই ৬ জন খেলোয়াড় গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা ইমরান জানান, বজ্রপাতে সবাই আশংঙ্কামুক্ত। কয়েকজনের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!