Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কাপ্তাইয়ে কোরবানির পশুর দাম চড়া

ডেস্ক নিউজ:রাঙামাটির কাপ্তাইয়ে এখনোও বেশ জমে উঠেনি একমাত্র কোরবানি পশুর হাট নতুনবাজার আনন্দ মেলা মাঠ। গত রবিবার হতে এই মাঠে পশুর হাট বসেছে। ক্রেতার অভাবে অনেক গরু বিক্রেতা অলস সময় পার করছেন।

তবে যে কজন ক্রেতা হাটে এসেছে তাঁরা জানান, এই বছর পশুর দাম একটু বেশী। আজ শুক্রবার সকালে হাটে গিয়ে দেখা যায়, দূর্গম বিলাইছড়ি সহ কাপ্তাইয়ের আশেপাশে অনেক এলাকা হতে বোট যোগে বেপারীরা পাহাড়ী গরু বিক্রি করতে নিয়ে এসেছেন।

গরু বেপারি আবুল কালাম, সোলাইমান বলেন, এই বছর দেশী গরুর চাহিদা বিশেষ করে পাহাড়ী গরুর চাহিদা বেশী থাকায় দাম একটু বেশী।

দাম বেশী কেন জানতে চাইলে তিনি জানান, লকডাউনের ফলে বাজারে প্রয়োজনের তুলনায় গরু কম এসেছে, এইছাড়া এইবার পরিবহন খরচ অতিরিক্ত হওয়ায় দাম একটু বেশী হবে বলে তাঁরা জানান।

কাপ্তাইয়ের এই নতুনবাজার আনন্দ মেলাঘাট পশু বাজারে কাপ্তাইসহ এর আশেপাশে অনেক উপজেলা হতে লোকজন আসেন পশু ক্রয় করতে। এইসময় হাটে গরু কিনতে আসা রাঙ্গুনিয়ার আব্দুল খালেক জানান, পাহাড়ী গরুর কদর বেশি। এই গরু গুলো সব সময় পাহাড়ে জঙ্গলে থাকে প্রাকৃতিক খাবার খায়। কোন প্রকার মোটা তাজাকরণ ইনজেকশন ব্যবহার করা হয়না বলে এই সব গরুর চাহিদা বেশী থাকে বলে তিনি জানান ।

এই পশুর হাটে পশু কিনতে আসা কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন বলেন, এই বছর তুলনামূলক ভাবে পশুর দাম অনেক চড়া। এই হাটে পাহাড়ী গরুর কদর বেশী।

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা ঘাট ইজারদার মোঃ মনির জানান, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম বেশ চড়া। এখন একটু বেচাবিক্রি কম, তবে আগামি শনি কিংবা রবিবার হাটে লোকজনের সমাগম বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে কাপ্তাইয়ের একমাত্র পশুর হাটে স্বাস্থ্য বিধী মেনে বেচাকেনা করতে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান, নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!