Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বান্দরবানে করোনাকালীন ইভটিজিং পথ নাটক

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে করোনাকালীন ইভটিজিং বিষয়ক পথ নাটক পরিবেশন করেছে ইকো-ডেভেলপমেন্ট। পথে বখাটে যুবকদের দ্বারা ইভটিজিং এর শিকারের বিষয়গুলো তুলে ধরা হয় এই নাটকে।

রবিবার (১৮ জুলাই) সকালে রাজবিলার উদালবুনিয়ায় এই নাটক প্রদর্শন করা হয়। নাটক প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় কারবারী সুই ক্য মং এবং এলাকার মেম্বার লালচু মারমা।

রাজবিলায় নাটক প্রদর্শনের পর পর্যায়ক্রমে ৩নং চেমী ডুলু পাড়া এবং বান্দরবান সদর ইউনিয়নের লম্বা ঘোনাপাড়া, রেইচায় নাটকটি প্রদর্শিত হয়।

লম্বাঘোনা পাড়ার কারবারী প্রতিনিধি ক্যথুই মারমা বলেন, বান্দরবান শহরের ৭ কি:মি মধ্যেই আমাদের গ্রাম। আমাদের গ্রামের বেশির ভাগ মেয়েরা বান্দরবান শহরের স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে যায়। বান্দরবান একটি পর্যটন শহর এবং এখানে বিভিন্ন ধরণের মানুষের আনাগোনা বেশি। ইভটিজিং নাটকটির সাথে আমাদের বান্দরবান শহরের পরিস্থিতি একেবারেই মিলে যায়। সরকারের জরুরী সেবা ৯৯৯ দিয়ে ফোন করলে সহযোগীতা পাওয়া যায়, যা এই নাটকে অনেক পরিষ্ফুটিত করেছে। সর্বশেষে করোনা বিষয়ক বার্তা এই নাটকের মাধ্যমে আমাদের গ্রামবাসী জানতে পেরেছে।

নাটকটিতে বখাটের ভূমিকায় অভিনয় করেছেন মিন্টু মার্মা, রিপন মার্মা এবং চয়ন তঞ্চ্যঙ্গ্যা, পুলিশের ভুমিকায় অভিনয় করেন সুইসিংনু মার্মা, চিংম্রাথুই মার্মা এবং উথোয়াই মার্মা, কিশোরীর ভুমিকায় অভিনয় করেন এথিনা মার্মা, সিংসিংনু মার্মা এবং সিংমেউ মার্মা, কার্বারীর ভূমিকায় অভিনয় করেন বাসিংমং মার্মা।

নাটকটিতে উপস্থিত ছিলেন ইকো-ডেভেলপমেন্টের প্রকল্পের কর্মসূচি সমন্বয়ক উত্তম কুমার চৌধুরী, মাঠ সমন্বয়ক উহ্লা সিং, মাঠ সমন্বয়ক মেসিংনু মার্মা, মাঠ সমন্বয়ক জাইমাপ্রু এবং অফিস সহায়ক উক্যসিং মারমা সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!