Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে বাড়ছে করোনা রোগী : নতুন করে আক্রান্ত ১০জন

ডেস্ক নিউজ: কঠোর লকডাউনেও বান্দরবানে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ১০জন।

আক্রান্তদের মধ্যে ৫জন বান্দরবান সদর উপজেলা ও ৫জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান,এ পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৮হাজার ২শত ৫৩জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৫শ ৩৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১ হাজার ১শত ৯৪জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ২হাজার ২শত ৯৬জন প্রথম ডোজ গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!