Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

লক ডাউনের-২য় দিনে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের জরিমানা আদায় মাস্ক বিতরণ

আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লকড়াউনের -২য় দিনে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নসহ বিভিন্ন গ্রামাঞ্চলে জনসচেতনতা মুলক পরামর্শ ও মাস্ক বিতরণ করছেন বান্দরবানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ জাহিদ রাতুল।

শনিবার ২৪ জুলাই সকালে উপজেলা সদর ও সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

সূত্রে জানাজায় এ সময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে পথচারী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ ও সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন এবং জনসচেতনতা মুলক পরামর্শদেন উপস্থিত সকলকে এবং একই সময় জনগণকে সচেতন করতে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জন পথচারীকে ৫শ টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো; সাজ্জাদ জাহিদ।

এই বিষযে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস সাংবাদিক দের বলেন, করোনাভাইরাসের মোকাবেলায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা ও বিদ্যমান আইন বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে চাই। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

সাধারণ মানুষের মাঝে সচেতনা জাগাতে ভয়ভীতি না দেখিয়ে তাদেরকে বুঝিয়ে মাস্ক পরতে বলেছি।

প্রথমে সীমিত আকারে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে মাস্ক না পরে বের হলে জরিমানা করা হবে। এর মধ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সারা উপজেলায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি সরকারি বেসরকারি দপ্তরে মাস্ক ছাড়া কেউ এলে তাকে কোন সহযোগিতা করা হবে না।

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে মাস্ক।করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার সকল জনগণকে বাড়ী থেকে বের হলেই অব্যশই মাস্ক পড়তে হবে বলে অনুরোধ জনান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!