Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

গৃহকর্মীকে নির্যাতন: বান্দরবানে মানবাধিকারকর্মী গ্রেপ্তার

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবান:বান্দরবানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এডভোকেট সারাহ সুদীপা ইউনুছ নামের এক মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) সকালে বনরুপাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী ফয়সাল আহমেদ পলাতক রয়েছেন।

এর আগে গত ২২ জুলাই রওশন আরা নামের এক নারী ভিকটিমের পক্ষে শিশু আইনে বান্দরবান জজ কোর্টের আইনজীবী সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী ফয়সাল আহমেদকে আসামি করে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে আদালত নির্যাতিত গৃহকর্মীকে চট্টগ্রামের হাটহাজারীর সেফহোমে (নিরাপদ আবাসন) পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে শিশুটি সেফহোমে রয়েছে।
উল্লেখ্য, বান্দরবানে আইনজীবী দম্পতির বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। নির্যাতিত শিশুটি জানায়, তাকে জ্বলন্ত মশার কয়েল দিয়ে ছ‍্যাকা দেয় এবং ঝাড়ু দিয়ে পেটানোসহ নানা ধরনের নির্যাতন করতো। ঈদের আগে শিশুটি সুযোগ পেয়ে ঘর থেকে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!