Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কাপ্তাইয়ে ছয় বছরের সাজাভুক্ত আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ:রাঙামাটি জেলার কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১৪ টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাদশা(৪০)নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত ২ টায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, সহকারী উপ পরিদর্শক সারোয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক মোঃ জাহেদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম মহানগর এর চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় পূর্ব মোহরার মসজিদ মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়।

বাদশা কাপ্তাইয়ের মোন্নাফের টিলা (প্রকাশ মদের টিলা) মৃত মোঃ মনির এর পুত্র। গ্রেফতারকৃত আসামি দুর্ধষ বন দস্যু হিসাবে পরিচিত। সেই বনের কাঠ কেটে অবৈধভাবে পাচার করতো বলেন কাপ্তাই থানার ওসি জানান।

তিনি আরো বলেন তার বিরুদ্ধে কাপ্তাই থানায় বর্তমানে ৩ টি বন মামলায় ৬ বছরের সাজা পরোয়ানা সহ ১০টি সিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানা সহ সর্বমোট ১৪ টি গ্রেফতারি পরোয়ানা আছে। সে ২০১২ সাল হতে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে চট্টগ্রামের চান্দগাঁও মোহরা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান । মঙ্গলবার বেলা ১২ টায় তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!