Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

টানা বর্ষণে সড়ক তলিয়ে বান্দরবানের সাথে লামা ও আলীকদমের যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ:টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের সাথে লামা-আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত থেকে টানা বৃষ্টি অব্যাহত থাকায় লামা উপজেলার লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরিসহ বেশ কয়েকটি স্থানে সড়ক পানিতে তলিয়ে যায়।

এর ফলে বুধবার সকাল থেকে আলীকদমের সাথে লামা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকলেও জরুরী পণ্যবাহী গাড়ী, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ নৌকায় করে চলাচল করছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে আশপাশের বেশ কয়েকটি নিম্নাঞ্চলও।

স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে লামা উপজেলার সাথে বান্দরবানের লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্নস্থানে পানি ওঠে গেছে, আর এই বৃষ্টির পানিতে সড়কের পাশের বিভিন্ন নিম্মাঞ্চল ডুবে রয়েছে। সকাল থেকে বৃষ্টিপাত আরো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল জানান, বৃষ্টিপাতের কারণে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। এর ফলে বড় যানবাহন চলাচল করতে পারলেও ছোট যানবাহন চলাচল করতে পারছে না। বৃষ্টিপাত থামলে পানি কমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!