Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

বান্দরবানে করোনা ভাইরাসের বিস্তার রোধে সচেতনতামূলক কর্মশালা

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক :বান্দরবান:“মাস্ক আমার সুরক্ষা সবার” এই স্লোগান কে সামনে রেখে করোনা ভাইরাসের বিস্তার রোধে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা, সমাজসেবা, মৎস্য, জেলা স্কাউট, রেডক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস, আনসার, কৃষি সম্প্রসারণ বিভাগ সহ বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা ৩১আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরীজি।অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপুটি সিভিল সার্জন ডা: মং টিং ঞো, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অং চা লু, জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরি, স্কাউট প্রতিনিধি সম্পদ বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিয়মিত মাস্ক পরিধান, সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা, ও হ্যান্ড স্যানেটাইজের দিয়ে কিছুক্ষণ পর পরজীবাণু মুক্ত থাকা, আর বিশ্ব সাস্থ্য সংস্থার সাস্থ্য বিধি মেনে চল্লে, আর পরিস্কার পরিচ্ছন্ন থাকলে আমরা অনেকটা করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে সম্মেলিত প্রসেস্টায় করোনা ভাইরাস মোকাবিলায় নিজ নিজ ধমীর্য় অনুশাসন ও স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত মাস্ক পরিধান করে নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!