Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রাঙ্গামাটিতে তপোবন জুয়েলার্স এর যাত্রা শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি

‘তৈরিতে আধুনিক প্রযুক্তি,খাঁটিতেই আমাদের শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অত্যাধুনিক রূপে উন্নত নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রত্যয়ে নতুন ঠিকানায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্বর্ণ জগতের পথিকৃৎ তপোবন জুয়েলার্স।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র বনরূপাস্থ আলিফ মার্কেটের প্রথম তলায় সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তপোবন জুয়েলার্স এর দোকান উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু ছৈয়দ,রাঙ্গামাটি জুয়েলার্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মৃদুল দও, সাধারণ সষ্পাদক অঞ্জন ধর, আলিফ মার্কেটের মালিক আরমান চৌধুরী পুতুল, তপোবন জুয়েলার্স এর মালিক বিকাশ ধর সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ক্রেতারা।

এই শাখাটিতে গ্যারান্টি সহকারে কউগ দ্বারা দেশী-বিদেশী ২১ ও ২২ ক্যারেট হলমার্ক যুক্ত অলংকার প্রস্তুতকারক গোল্ড নেকলেস সেট, গোল্ড ইয়ার রিং, গোল্ড লকেট সেট, গোল্ড আংটি, গোল্ড চুরি, গোল্ড পায়েল, গোল্ড চেইন , গোল্ড নাকফুল, আংটি ও অনেক ধরনের গোল্ড জুয়েলারি পাওয়া যাবে।

তপোবন জুয়েলার্স এর মালিক বিকাশ ধর জানান, জুয়েলার্সে সুদক্ষ কারিগর দ্বারা সময়ের সাথে মিল রেখে ১০০% গ্যারান্টি যুক্ত অত্যাধুনিক ডিজাইনের দেশী-বিদেশী ২১ ও ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত অলংকার তৈরী করা হবে এবং মানসম্মত রেডিমেইড স্বর্ণ, অলংকার পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!