আকাশ মারমা মংসিং
সারাদেশে করোনা সংক্রামণ বেড়ে যাওয়া জেলায় জেলায় আক্রান্ত ও মৃত্যু হার ক্রমাগতই বেড়েই চলেছে। এরই প্রেক্ষিতে করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রামনের বিস্তাররোধে বান্দরবানে মাক্স বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী (রবিবার) সকালে বান্দরবান আওয়ামী লীগ কার্যালয় সামনে বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বাজারে আগত সার্বসাধারণ ও পথচারীদের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করেন পার্বত্য মন্ত্রী।
বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, দেশকে রক্ষা করতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দিন দিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সচেনতা জন্য নিদ্দিষ্ট সময়ে হাত ধুইতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি অমল কান্তি দাস, যুবলীগে আহব্বায়ক কেলুমংসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীসহ প্রিন্ট ইলেকট্রিক গনমাণ্যব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি