আকাশ মারমা মংসিং
বান্দরবানে গভীর রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারে থাকা ১৫ টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিন ঘটিকায় সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকায় অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।
এদিকে বাঘমারা বাজারে নাইট গার্ড সুমন দে ও রুপন দাশ বলেন, রাতে আমরা বাজারের ডিউটি অবস্থারত ছিলাম। হঠাৎ করে পঞ্চায়ন দে চায়ের দোকানে আগুন দেখতে পায়। আগুন দেখে আমরা চিৎকার শুরু করি। পরে আমাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে আগুন নিভানো জন্য চেষ্টা চালায়। ততক্ষনে ১৫ টি দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

বান্দরবান ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও মিজানুর রহমান বলেন, ঘটনাটি খবর শুনলে রাত গভীরে ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট টিম আগুনে নিভাতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলের অগ্নিকান্ডে ১৫ টি দোকানপাট পুড়ে ছাই যায়।
বাঘমারা বাজার সভাপতি স্বপন চক্রবর্তী জানান, পঞ্চায়ন চায়ের দোকান থেকে আগুনে সুত্রেপাত ঘটেছে। ঘটনাস্থলে ১৫টি দোকানপাট পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা।
৬নং জামছড়ি ইউনিয়নে চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা বলেন, ঘটনাটি রাত্রে ঘটেছে। অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য দেওয়া হবে কিনা সেই ব্যপারে পরামর্শ চলছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বাগমারা বাজারে পঞ্চায়ন দে চায়ের দোকান থেকে রাতে পৌনে তিন ঘটিকায় আগুনের সুত্রপাত হয়ে ১৫টি দোকান পুড়ে গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি