Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন

আকাশ মারমা মংসিং

বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি ও থানচি উপজেলা দুই ইউনিয়নে পরিষদসমূহের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যাগণের শপদ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসক হলরুমে শপথ পাঠ গ্রহন অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান জেলা প্রশাসন ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি উপস্থিত থেকে দুই উপজেলার রোয়াংছড়ি ৪ জন ও থানচি ৪ জনসহ মোট আটজন  নবনির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করানো হয়।

রোয়াংছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদের শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১নং সদর ইউনিয়নে মেহ্লা অং মারমা, ২নং তারাছা ইউনিয়নে উনুমং মারমা, ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তংচগ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়নে চনুমং মারমা।

থানচি উপজেলার শপথ গ্রহণ করী নবনির্বাচিত চেয়ারম্যান হলেন, ১নং রেমাক্রী ইউনিয়নে মুশৈথুই মারমা, ২নং তিন্দু ইউনিয়ন ভাগ্য চন্দ্র ত্রিপুরা , ৩নং সদর ইউনিয়নে অংপ্রু ম্রো, ও ৪নং বলিপাড়া ইউনিয়ন জিয়া অং মারমা।

বক্তব্যে ইয়াছমি পারভীন তিবরীজি বলেন, সমাজের দ্বায়িত্ব নেওয়াই হল প্রতিনিধিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজের এলাকায় জনগনদের সুখ দুঃখকে সব সময় খোজ নেওয়া ও পাশে থাকার জনপ্রতিনিধিদের কাজ। তাই দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোন অপ্রতিকর কাজ না করে দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণে স্বাক্ষরিত শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!