Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আলীকদমে ইটভাটায় জরিমানা

আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষনার পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারী) সকাল ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ও প্রবীর বিশ্বাসের নেতৃত্বে আলীকদমে উপজেলার ১ টি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১২০৪/২০২২ এর গত ২৫/০১/২০২২ খ্রি তারিখের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসন ইটভাটা বন্ধ ঘোষণা করেছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদু ছালাম এবং আলীকদম থানার সাব ইন্সপেক্টর মোঃ মিজান ও আলীকদম উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইউনিক ব্রিক্স ফিল ( UBM) ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ইউ বি এম ইটভাটাকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় কাঁচা ইটের স্তুপ স্কেভেটর দিয়ে ধ্বংস করার পাশাপাশি অবৈধ ভাবে স্থাপিত ইট তৈরির চুল্লিগুলো ভেঙে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!