Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি প্রসক্লাব মিলনায়তনে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: ফরহাদ আলী।সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ, প্রেসক্লবের আহবায়ক আব্দুল হামিদ দৈনিক যায়যায়দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ইফসান খান ইমন দৈনিক ইনকিলাব,প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম দৈনিক, মানবজমিন, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু দৈনিক ভোরের পাতা ,সদস্য হাফিজুল ইসলাম দৈনিক’সংবাদ, সদস্য আব্দুর রশিদ, দৈনিক মানবকন্ঠ , সদস্য মো: শাহীন দৈনিক কক্সবাজার ৭১, সদস্য মো: ইউনুছ দৈনিক ইনানী ,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, মাহামুদুল হক বাহাদুর, দৈনিক সংগ্রাম,
সদস্য মো: তৈয়ব উল্লাহ দৈনিক পাহাড় কন্ঠ, রফিকুল ইসলাম রিজভী দৈনিক ৭১ কক্সবাজার,প্রমুখ।

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২৩ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই পাঠক প্রিয়তা অর্জন করেছে যুগান্তর। ২৩ বছরের অগ্রযাত্রায় গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে। যুগান্তরের অগ্রযাত্রা আরও শানিত হোক প্রত্যাশা রেখে তিনি যুগান্তর পত্রিকার ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে নাইক্ষ্যংছড়ি থানা মসজিদের ইমাম মৌলানা আবুল বশর মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!