নিজস্ব প্রতিবেদক
“কৃষক বাচাও,দেশ বাচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে কৃষকলীগের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বঙ্গবন্ধু মঞ্চে বান্দরবান কৃষক লীগ বা আয়োজনে কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ কৃষক লীগ মনোনীত চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় জেলা কৃষক লীগের পক্ষ হতে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা ও জেলা সদরের গরীব,অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা কৃষকলীগের সভাপতি বাবু প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের সভাপতিত্বে বাংলাদেশ কৃষকলীগ সহ সভাপতি আকবর আলী ভূইঞা চৌধুরী, রেজাউল করিম রেজা ,জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক,লক্ষী পদ দাশ, সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর অঙ্গ সংগঠনে নেতা কর্মী উপস্থিত ছিলেন
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ এখন খাদ্যে সয়ং সম্পুর্নতা অর্জনের পথে এগিয়ে গিয়েছে।
অনুষ্ঠান শেষে জেলা কৃষকলীগের পক্ষ থেকে জেলা সদরের অসহায়,দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি