নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি..
আগামীকাল নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৌহছড়ি ইউনিয়নে একদিনের সফরে যাচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।এতে বিদ্যুতের আলো জ্বালাবেন ২০ হাজার ঘরে ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
তিনি বলেন, পার্বত্য মন্ত্রী শনিবার সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি রেষ্টহাউজ পৌঁছবেন বলে কথা রয়েছে। এর পরপর তিনি মাস্ক বিতরণ করবেন। একই মঞ্চে তিনি প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই এমব্রয়ডারি মেশিন বিতরণ করবেন। বেলা ১১ টায় সীমান্ত জনপদ দৌছড়ি ইউনিয়নের ২০ হাজার অন্ধকার গৃহে বৈদ্যুতিক প্রকল্প এর উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, এছাড়া তিনি এলজিইডি, পাউবো ও পাজেক এর তত্বাবধানে ৮ টি প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। বিকেলে তিনি নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে নির্মিত রেষ্টুরেন্ট উদ্বোধন করবেন। বিকেলে সাড়ে ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি ত্যাগ করে বান্দরবান উদ্দ্যেশে রওনা হবেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি