Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বাঘাইছড়িতে দুই ইট ভাটাকে বন্ধ ঘোষণা

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অনুমোদন বিহীন দু’টি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার দুটি ইটভাটা এম,এম,সি ও কে,বি,এম মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইট ভাটা দু’টির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

এ সময় ইট ভাটা মালিক উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন ও নাহিদ হাসান অনুমোদনের কাগজপত্র দেখিয়ে দাবী করেন ২০১১ সালের পর থেকে জেলা প্রশাসন থেকে নতুন করে নবায়ন বন্ধ থাকায় তারা নবায়ন করতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের ফলে এই অভিযান। এছাড়াও জেলা প্রশাসন থেকেও কোন অনুমোদন না থাকায় উপজেলার দুইটি ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও বন্ধ করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!