নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১টি ও সোনাইছড়ি ইউনিয়নের ১টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।
১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারি ভুমি কমিশনার জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘুমধুম ইউনিয়নের ফরিদুল আলমের মালিকানাধীন বিবি এম. কে ৫০ হাজার টাকা ও সোনাইছড়ি ইউনিয়নের নুরু মেম্বার মালিকানাধীন বিএইচবি ৫০ হাজার টাকা ২টি ইটভাটাকে মোট ১ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
এছাড়াও এই ইটভাটাগুলোর কাঁচা ইটগুলো আংশিক নষ্ট করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
অভিযানে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্হিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস সাংবাদিকদের জানায়, উল্লেখিত ইটভাটাগুলো হাইকোর্টের রিটের আদেশে এই অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি