Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জনগণকে রক্ষায় বুলেটের সামনে বুক পেতে দিবে সেনাবাহিনী- ব্রিগেডিয়ার জিয়াউল হক

আলীকদম প্রতিনিধি

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক (এনডিসি, এএফডব্লিউ, পিএসসি) বলেছেন, “জনগণকে রক্ষায় শত্রুর বুলেটের সামনে বুক পেতে দিবে সেনাবাহিনী”। কেননা নিরাপত্তা ছাড়া উন্নয়ন টেকসই হয়না। পার্বত্য শান্তিচুক্তি বিরোধী কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না। পাহাড়ে কোন সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি মেনে নেয়া হবেনা। ।

১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম প্রত্যয়ী তেইশ ইউনিটের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে এইসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউ, পিএসসি।

তিনি আরো বলেন, বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসী সাথে গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেন। পাশাপাশি সবাইকে দেশপ্রেমিক হওয়ার আহব্বান জানান

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউ, পিএসসি। পরে লামা আলীকদমের সরকারি শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

এসময় ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভুঁইয়া, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!