Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

লামায় গলায় ফাঁস দিয়ে ছাত্রী আত্মহত্যা

লামা প্রতিনিধি

 লামায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।গতকাল রাত ৮টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধুইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত উম্মে সালমা (১৪) ফাইতং ধূইল্যাছড়ি এলাকার হাফেজ আহমদ ও আয়েশা বেগমের মেয়ে। মেয়েটি ফাইতং মাস্টার আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, লাশটি রাত ১০টার দিকে উদ্ধার করে ফাইতং পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এই বিষয়ে মেয়ের পিতা হাফেজ আহমদ বলেন, আমার স্ত্রী বাড়িতে ছিলনা। আমি সন্ধ্যার পর কাজে বাজারে গিয়েছিলাম। বাড়িতে মুরুব্বি কেউ না থাকার সুযোগ পেয়ে মেয়েটি ঘরের ছালের আড়েঁর সাথে রশিতে ঝুলে ফাঁস খায়। ফাইতং ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রেম ঘটিত কারণে মেয়ে ফাঁস খেয়েছে বলে মেয়ের মা জানিয়েছে।

এই বিষয়ে ফাইতং ৪নং ওয়ার্ড মেম্বার আহমাদ উল্লাহ জানান, একই গ্রামের এক ছেলের সাথে মেয়েটির প্রেম ছিল। ওই ছেলের আজ গায়ে হলুদ। প্রেমে ব্যর্থ হয়ে মেয়েটি গলায় ফাঁস খেয়েছে বলে ধারনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!