Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আইটি খাতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে পাহাড়ের মানুষ – দীপংকর

রাঙ্গামাটি প্রতিনিধি

আইটি খাতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে পাহাড়ের মানুষ। বদলাতে শুরু করেছে পাহাড়ে জনজীবন। দুর্গম পাহাড়েও লাগচ্ছে ডিজিটাল মাল্টিমিডিয়ার ছোঁয়া। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীকে আইটিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার একশো টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করার জন্য মাল্টিমিডিয়া ডিজিটাল সিস্টেম বিতরণ করা হয়। এসব সিস্টেমে ১৫টি কনন্টেট দেযা হযেছে। যা সোলার সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা যাবে।

বুধবার(২৩ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য মন্ত্রণালয় ও ইউএনডিপি’র যৌথ প্রকল্পের আওয়তায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী হস্তান্তর করেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ ও ইন্টারনেট বিহীন এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমান সরকার শিক্ষার্থীদের আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের সমতল জেলার ন্যায় পার্বত্য জেলা আইটি দক্ষতায় এগিয়ে যাচ্ছে।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ইউএনডিপির ক্লাস্টার লিডার ঝুমা দেওয়ান সহ রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!