রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ভাল্লুকিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন অটল ৫৬বেঙ্গলের অধিনে পানছড়ি ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মোঃ নূর আলমের নেতৃত্বে গত ২৩ শে ফেব্রুয়ারী বুধবার রাত ৮টায় ২২৫ ফুট অবৈধ সেগুন বিভিন্ন জাতের কাঠ, আটক করেছে সেনাবাহিনী।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানাযায়, কাপ্তাই উপজেলার বড় হরিন ছড়া কাপ্তাই মুখ কালামাইশ্যা এলাকা রাতের আঁধারে পাচারের উদ্যােশে কাঠ গুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছে সেনাবাহিনী। কাঠ জব্দের সময়
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। আটক কৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ২লক্ষ ৫০ হাজার টাকা টাকা হবে বলে জানাগেছে।
কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাইখালী সদর রেন্জ অফিসার মনিরুজামান বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে অন্য দিকে আমাদের জনবল সংকটের কারণে আমরা প্রতিনিয়ত কাঠ পাচার রোধ করতে হিমশিম খাচ্ছি ।ফলে প্রতিদিন কাঠ পাচার রোধে যৌথ বাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আটক কৃত কাঠ গুলো রাইখালী (কারিগর পাড়া) রেন্জে হস্তান্তর ও বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেন্জ কর্মকর্তা জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি