রাঙ্গামাটি প্রতিনিধি
কাপ্তাই শীলছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) সকালে ১০টায় রাঙামাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালোনা করে। অপরিস্কার রান্না ঘর, মেয়াদবিহীন সরিষার তেল, ফ্রিজে কাঁচা খাবারের সাথে রান্না করা খাবার রাখায় শীলছড়ি ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অপরাধে শীলছড়ি বাজারে ৫টি প্রতিষ্টানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে আরোও ৪ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময়
অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. ইলিয়াস ও কাপ্তাই থানা পুলিশ সদস্য।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি