Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি

“বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যক্ষ ড: মোহাম্মদ কায়কোবাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: কায়কোবাদ বলেন বাংলাদেশকে প্রযুক্তি ও বিজ্ঞান ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৬৪ জেলায় এ বিজ্ঞান প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট খুদে বিজ্ঞানীরা অংশ নিচ্ছে এবং তাদের উদ্ভাবনী সকল প্রযুক্তি সকলের সামনে তুলে ধরছে বিজ্ঞান মেলার মাধ্যমে। সকলের আশা এসব খুদে বিজ্ঞানীরা একদিন বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিক্ষা ও আইসিটি শাখা মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,রেজওয়ানা চৌধুরী,এ ,এস ,এম শাহনেওয়াজ চৌধুরী, কালেক্টরেট স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!