নিজস্ব প্রতিনিধি
রাজস্থলীতে না ফেরার দেশে চলে গেলেন দৈনিক গিরিদর্পণ ও বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের রাজস্থলী উপজেলা প্রতিনিধি সাংবাদিক চাউচিং মারমা।
পরিবারের সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়রি) রাতে রাজস্থলী বাস ষ্টেশনে একটি দোকানে বসে কথা বলতে বলতে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হয়ে মাটিতে ঢুলে পরেন সাংবাদিক চাউচিং মারমা। স্থানীয়রা তাকে তুলে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়। রাত আনুমানিক ১২টায় চট্টগ্রাম রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে রাজস্থলী উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু মারমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী অফিসার শান্তনু কুমার দাশ, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়াম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আ. লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, কর্মরত সাংবাদিকদবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুর আগে সাংবাদিক চাউচিং মারমা স্থানীয় দৈনিক বেশ কয়েকটি পত্রিকায় কাজ করতেন এবং তিনি কারবারি মেসিং মারমা বড় ছেলে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি