Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রোয়াংছড়িতে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত

আকাশ মারমা মংসিং

রোয়াংছড়িতে দিনদুপুরে সন্ত্রাসীর গুলিতে মংসিংশৈ মার্মা (৩৮) নামে একজন ব্যক্তি নিহত হয়েছে।২৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত মংসিংশৈ মার্মা (৩৮), সে রোয়াংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নে নতুন পাড়ার গ্রামে মৃত নিসামং মার্মার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে আরো জানা যায়, সকাল থেকে নিহত বাড়ির আশেপাশে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা। পরে তাকে  দেখতে না পেলে নিহত মংসিংশৈ বাড়িতে খোজ নিতে যায় সন্ত্রাসীরা। এসময় বাইরে ছেলেকে কোলে নেওয়ার অবস্থায় দেখলে সন্ত্রাসীরা পিছন থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মংসিংশৈ নিহত হয় । এই ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, নিহত মংসিংশৈ মারমা(৩৮) জেএসএস সমর্থক ছিল। সেই নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছিল। কিন্তু পুনরায় দলে যোগদান করার জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করলে পরিবার যেতে না দেওয়ায় তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাওয়ার পর নদীর ওপারে গিয়ে আরো কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!