Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রাঙ্গামাটিতে ৩৭ লিটার দেশীয় চোলাইমদ সহ আটক ২

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে দেশীয় ৩৭ লিটার চোলাই মদ সহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আয়েশা আক্তার (৪৫) ও সিজি চাকমা ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মানিকছড়ি চেকপোষ্টে চট্টগ্রামগামী পাহাড়িকা বাসে তল্লাশি চালিয়ে চোলাই মদ সহ তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী একটি পাহাড়িকা বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় পলিথিনের মোড়ানো ৩৭ লিটার দেশীয় চোলাই মদ পাচারকালে শহরের মানিকছড়ি চেকপোষ্ট থেকে দুইজনকে আটক করে পুলিশ।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!