নিজস্ব প্রতিনিধি
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের খালের পাশে বস্তা পেচানো অবস্থায় নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় এক পরিবার।
রবিবার দুপুরে ৪নং সুয়ালক ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কদুখোলা এলাকায় নবজাতক শিশুকে উদ্বার কর হয়।
কদুখোলা স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, বাড়ির পাশের খালের কিনারে দিনের ১১টার দিকে বস্তা পেচানো অবস্থায়,আমার স্ত্রী হাসিনা বেগম মাছ ধরতে গিয়ে পাশের খালে বাচ্চার কান্না শুনতে পেলে সামনে এগিয়ে গেলে বস্তা পেচানো অবস্থায় একটি বাচ্চা দেখতে পায়।পরে আমি ও আমার স্ত্রী বাচ্চাটিকে আমাদের বাসায় নিয়ে আসি।
এ বিষয়ে কদুখোলা ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল আলম বলেন, স্থানীয় বাসিন্দা আবদুল করিমের স্ত্রী হাসিনা বেগম বাড়ির পাশের খালে সকাল ১১টায় মাছ ধরতে গেলে বস্তা পেচানো অবস্থায় একটি নবজাতক বাচ্চার কান্না শুনতে পায় পরে তারা বাচ্চাটিকে উদ্ধার করে নিজেদের কাছে রাখে পরে জুরুরি সেবা ৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ রাত ৯ টার দিকে বাচ্চাটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেন।পরে শাররীক অবস্থা পর্যবেক্ষণের জন্য বাচ্চটিকে সদর হাসপাতালে নেয়া হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মন্জুরুল আলম বলেন, উদ্ধারকারী বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে,বাচ্চার পোর রিফেল্ক্স একটু কম,আমরা এ জন্য ২৪ ঘন্টা সময় নিবো।
৪নং সুয়ালক ইউনিয়নে চেয়ারম্যান উক্যনু মারমা জানান, এক ঝিড়ি হতে নবজাতক শিশুকে উদ্বার করেছে স্থানীয় বাসিন্দারা। কে বা কারা রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি।
বান্দরবান সদর থানার ওসি তদন্ত অফিসার কানন চৌধুরী বলেন, এলাকাবাসী ফোন করলে এক ঝিড়ি হতে শিশুকে উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি