Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে গণটিকা নিতে উপচে পড়া ভীড়

আকাশ মারমা মংসিং

কোভিড ১৯ হতে সুরক্ষা পেতে বান্দরবান জেলায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরসহ টিকা আওয়াতায় এসেছে। এতে সবাই নিচ্ছে গণটিকা। টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন ছিল বান্দরবান সদর হাসপাতালে। অনেকে নিবন্ধন করে আর অনেকে নিবন্ধন ছাড়াই জড়ো হয়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে প্রথম দিনের শিক্ষার্থীরদের টিকা নিতে আসা লাইন ছিল দীর্ঘ। রোদ্রের ঘামের মধ্যেও অপেক্ষায়মান ছিল বলার বাইরে। আবার অনেকে টিকা নিতে আসছে প্রথম ডোজ আবার অনেকে ২য় ডোজ নিতে দীর্ঘলাইন।

গণটিকা নিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ছবি-পাহাড়ের চোখ।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে ১১৩টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে আর গণটিকার প্রথমদিনে (শনিবার) ১ম ডোজ গ্রহণ করেছে ২৮ হাজার ৬৫৪জন। ২য় দিনেও টিকা কার্যক্রম শুরু করেছে।

কথা হয় রেড ক্রিসেট সদস্য জুবায়ের সাথে। তিনি জানান, সকাল থেকে প্রতিদিন দীর্ঘ লাইন উপেক্ষা করেও শিক্ষার্থীরা টিকা নিতে আসছে। ।প্রথম ডোজের জন্য শুধু জন্ম নিবন্ধন নিয়ে আসলে হবে। আর ২য় ডোজের জন্য প্রথম ডোজের কাগজ নিয়ে আসলে আমরা টিকা দিচ্ছি।

টিকা নিতে আসা শিক্ষার্থীর সোহেল বলেন, সকালে থেকে প্রথম ডোজ টিকা নিতে আসছি। প্রায় দেড় ঘন্টা মত লাইনে দাঁড়িয়ে আছি। মানুষ এত ভীড় যে কাল পরশু এই রকম করতে করতে টিকা নিতে পারিনি। তবে দ্রুত করলে আমাদের জন্য ভালো হয়।

বান্দরবানের সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী জানান, ১ম দিনে বান্দরবানে ১১৩টি কেন্দ্রে ৭০% টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তার মধ্যে ৬৫% অর্জিত হয়েছে আর বাদবাকী জনসাধারণকে উদ্ধুদ্ধ করে করোনার টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও গণটিকা আওয়াতায় এসেছে। এবং টিকা নিয়ে যাচ্ছে। পাহাড়ের এলাকাতেও টিকা কার্যক্রম চলামান রয়েছে বলে জানান এই উর্ধ্বতন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!