নিজস্ব প্রতিবেদক
বান্দরবান সদর উপজেলায় সেনা ও র্যাব-১৫ যৌথ অভিযানে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী সোমবার বান্দরবান সদরের কুহালং ইউয়ানাধীন চেমিডুলু পাড়া উশৈসিং মারমা (৪৫) এর নিজ বাড়ি হতে দেশীয় তৈরী বন্দুক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ অভিযান সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বান্দরবান র্যাব ১৫ ও বান্দরবান সেনা সদস্য যৌথভাবে অভিযান চালায়। এসময় র্যাব ১৫ ও সেনাজোন যৌথ অভিযানে উশৈসিং মারমা(৪৫) বসতঘর হতে একটি দেশীয় বন্দুক, ৪ টি দা, ১ টি হাতুরি, ১ টি প্লাস, ১ টি টেস্টার, ৮ টি লাইট ও ১ টি সিজার উদ্ধার করা হয়।অভিযানকালে টের পেয়ে উশৈসিং মারমা(৪৫) পালিয়ে যায়।
এসময় র্যাব ১৫ মেজর আরেফিন জানান, উক্ত ব্যক্তির অসৎ উদ্দ্যেশে উদ্ধারকৃত সরঞ্জাম নিজ বাড়িতে মজুত রাখেন। এব্যাপারে আরো জিজ্ঞাসাবাদে জানানো যাবে।উদ্ধারকৃত সরঞ্জামদি র্যাব-১৫ হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি