রোয়াংছড়ি প্রতিনিধি
রোয়াংছড়ি উপজেলায় আলেক্ষ্যং ইউনিয়নে চিনিপাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রোয়াংছড়ি সদর উপজেলা প্রশাসন অর্থায়নে আলেক্ষ্যং ইউনিয়নে ২ নং ওয়ার্ড চিনি পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ ৮ টি পরিবারের মাঝে চাল ৩০ কেজি, পানির কলস ১টি, প্লেট,বাটি ,পাতিল ,চামচ, লুঙ্গি,মি ও নগদ অর্থ পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা ৮টি পরিবার মাঝে প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম, আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বনাথ তনচঙ্গ্যাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি