Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৫৬৩০ পরিবার

নিউজ ডেস্ক:আসন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবানে রাজার মাঠে অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ ১ পহেলা মে রোববার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্হাপনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসবে বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫ হাজার ৬ শত ৩০ টি অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের এই ঈদ উপহার বিতরণ করেন, পার্বত্য বিষয়ক মন্তণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও অসহায়দের পাশে রয়েছে। গরীব ও অসহায়দের যেকোন দুর্যোগে প্রধানমন্ত্রী পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর,প্যানেল মেয়র শেখর দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সদস্য মোঃ মহিউদ্দিন, রোটারিয়ান আনিসুর রহমান সুজন’সহ প্রমুখ, সরকারি ও বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!