॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২২ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনিয়া গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানার এসআই ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মিন্টু মারমা(৩০), পিতা- মৃত অং সাকু মারমা, সাং-বারঘোনা,উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেপ্তার করে। সে দীর্ঘীিন ধরে পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিল। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন জানান, আসামীকে রাঙ্গামাটি জেল হাজতে প্রেরন করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি