Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক সভা ও পুরস্কার বিতরণ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন( ইফা) রিসোর্স সেন্টারের অনুষ্ঠিত হয়। মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইফার এফ,এস মুহাম্মদ নুরুন নবী।
ইফা, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকল ইমাম মসজিদের খুতবায় সচেতন করলে সমাজ থেকে সন্ত্রাস- জঙ্গীবাদ দূর হবে। তিনি আরোও বলেন, এ বিষয়ে অতীতে মসজিদের ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তব্য দেন ইফার কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও আবদুল সালাম।
এসময় ইফা পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। পরে ইফার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হামদ, নাদ, গজল ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!