Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

রাঙ্গামাটিতে “নিরাপদ মাতৃত্ব দিবস” পালিত

  1. ॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥‘মা ও শিশুর জীবন বাচাঁতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে “নিরাপদ মাতৃত্ব দিবস” -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে রাঙ্গামাটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ও ইপসা সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে উপজেলা এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা, রাঙ্গামাটি ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গফুর মোল্লা, ইপসা সুখী জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গৌতম কুমার সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, মাঠকর্মী ও ইপসার ভোলেন্টিয়ারগণ।

সভায় ডাঃ বিনোদ শেখর চাকমা মাতৃত্বকালীন সময়ে নারী-মায়েদের খোঁজখবর এবং প্রসবকালীন সময়ে মা ও নবজাতক কে নিরাপদে রাখার ব্যাপারে বিশদ আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!