Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কাপ্তাই ইউনিয়নে মহিলাদের আয়বর্ধক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সনদ বিতরণ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে আয়বর্ধক নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৯মে) দুপুরে ইউনিয়ন সভাকক্ষে পরিষদের বাস্তবায়নে এ সমাপনি কর্মশালা হয়। ইউনিয়ন পরিষদ সহায়তা তহবিলের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ চলবে। ইউপি সদস্য ছালেহ আহম্মেদ সঞ্চলনায় সভাপতিত্ব করেন ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
বক্তব্য রাখেন নতুনবাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
৬ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার ২৫ জন মহিলাকে ১২ রকমের ফুড আইটেম তৈরির প্রশিক্ষণ প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!