Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

রাজস্থলীতে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটি জেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত টেক সই সামাজিক প্রকল্প ভূক্ত রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়। বিদায় সংবর্ধনায়
বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত বিশ্বের দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেব। এ অজর্ন করতে হলে আমাদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষাব্যবস্থার উন্নতির মাধ্যমে আমরা এসব অর্জন পেতে পারি।
এ বিদ্যালয়ে শান্তি-স্থিতিশীলতার রক্ষার পাশাপাশি শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে অগ্রণী ভূমিকা রাখে। বিদ্যালয়ে জননিরাপত্তার পাশাাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। বিদ্যালয়টির সহকারি শিক্ষক জামাল উদ্দিন সভায় স্বাগত বক্তব্য রাখেন। ছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মীনা দেওয়ান, রাজীব কুমার দে, ধনজ্যোতি চাকমা। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, উম্যানু মারমা, মংসাইনু মারমা, নুসরাত জাহান নিশি, থুইনুমং মারমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!