Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে মিথ‌্যা অপপ্রচার ও ষড়য‌ন্ত্রের প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:”সর্বক্ষে‌ত্রে পার্বত‌্য এলাকার সকল নাগ‌রি‌কের সাংবিধা‌নিক নি‌শ্চি করতে হ‌বে” এ প‌তিপা‌দ্যে ১৯৮৪সা‌লের ৩১‌মে রাঙ্গামা‌টির বরকল উপ‌জেলার ভূষণছড়ায় গণহত‌্যা ও পার্বত‌্য চট্টগ্রাম নি‌য়ে পাহা‌ড়ি বি‌চ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ও তাদের মদদদাতা‌দের মিথ‌্যা অপপ্রচার ও ষড়য‌ন্ত্রের প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদ।

মঙ্গলবার (৩১‌মে) সা‌ড়ে ৩টার সময় পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দের কেন্দ্রীয় সভাপ‌তি কা‌জি মোঃ ম‌জিবর রহমা‌নের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তম‌ঞ্চে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

এর আ‌গে শহ‌রের হিলবার্ড এলাকা থে‌কে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হ‌য়ে বঙ্গবন্ধু মুক্তম‌ঞ্চে এ‌সে শেষ হয়।

সমা‌বে‌শে কা‌জি ম‌জিব ব‌লেন, যু‌গের পর যুগ ধ‌রে পাহা‌ড়িরা বাঙ্গালীদের পার্বত‌্য এলাকায় হত‌্যা, গুম ও নির্যাত‌ন ক‌রে আস‌ছে। বর্তমা‌নেও বাঙ্গালীরা পাহা‌ড়ে নিরাপদ নয়। এখ‌নো বাঙ্গালীরা পাহা‌ড়ে অসহায়। সামান‌্য দো‌ষেও খুন ও নির্যাত‌নের শিকার হ‌চ্ছে তারা। এ‌তেও তারা শান্ত হ‌চ্ছেনা। গোপ‌নে এখান থে‌কে বাঙ্গালী‌দের বিতা‌ড়িত করার নীল নকশা আঁক‌ছে এখানকার সশস্ত্র পাহা‌ড়ি সন্ত্রাসীরা। এসময় তি‌নি এসব ষড়য‌ন্ত্রকারী ও হত‌্যাকারী‌দের খু‌ঁজে বের ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি জানান।

এসময় পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদের সহসভাপতি আব্দুস শুক্কুর, আব্দুল আলীম মনু, জেলা সেক্রেটারি মোঃ নাছির উদ্দীন, পৌর সভাপতি সামছুল হক শামু, নেতা কাজী ইকবাল মাহমুদ, নুরুল আবছার, মনিরুল ইসলাম, শাহ জালাল, কামাল হোসেন , মিজানুর রহমান আকন্দ, আসিফ ইকবাল, সাইফুল আলমসহ তৃণমূলের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!