Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

এলাকায় আতংক বিরাজ কাপ্তাইয়ের চিৎমরম হেডম্যানপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির কাপ্তাইয়ের ৩নম্বার চিৎমরম হেডম্যানপাড়া ফরেষ্ট এলাকায় গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সোমবার(১৮জুুলাই) বেলা ১২টায় হেডম্যান পাড়া ফরেষ্ট এলাকা নামে পরিচিত দু’টি সন্ত্রাসী দলের মধ্যে প্রায় ১০/২০মিনিট পযন্ত গুলিবিনিময় হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গুলিবিনিময়ের শব্দশুনে এলাকা ও পাড়ার লোকজন আতংকে নদীর ওপার নিরাপদ আশ্রয় নিয়েছে বলে জানা যায়।

এদিকে চিৎমরম বাজার ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এবং সকলের মাঝে গুলিবিনিময় শব্দশুনে আতংক বিরাজ করছে।
কাপ্তাই ৩নম্বর চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং মারমা চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার জানান এখানে জেএসএস নামে একটি দল আছে। তবে নতুন করে অন্যদল প্রবেশ করতে পারে। যার ফলে এ ঘটনা ঘটেছে। প্রায় ১০/হতে ২০ মিনিটের মত গুলিবিনিময় হয়েছে।
তিনি আরোও জানান আমরা ভয়ে এলাকা ছেড়ে নদীর ওপার নিরাপদে আশ্রয় নিয়েছি। বেলা দেড়টার দিকে কাপ্তাই বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়েছে। চন্দ্রঘোনা থানার ইকবাল বাহার চৌধুরী(ওসি)জানান, চিৎমরম ইউপি সদস্য আলম ফোন করে জানান যে উক্ত এলাকায় ২/৩ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। সংবাদশুনে আমাদের জরুরী পুলিশ টহল দল ঘটনাস্থলে গিয়েছে। দুপুর দু’টার পর একটু স্বাভাবিক হলে ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেছে। তবে নতুন করে এধরনের ঘটনা ঘটায় পুরো চিৎমরম বাসির মধ্যে আতংক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!